পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: কোন দুটি রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? ৪৪তম বিসিএস
| (ক) কুয়েত ও বাহরাইন | (খ) তিউনিসিয়া ও আলজেরিয়া |
| (গ) জর্দান ও মিশর | (ঘ) লিবিয়া ও ওমান |
উত্তর: জর্দান ও মিশর
ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশর ও ইসরায়েলের মধ্যে প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৭৮ সালে। দ্বিতীয় রাষ্ট্র হিসেবে জর্ডান ১৯৯৪ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কখন ও কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়? ৪৪তম বিসিএস
| (ক) ১৯৬১, রোম | (খ) ১৯৪৯, সুইজারল্যান্ড |
| (গ) ১৯৫২, লন্ডন | (ঘ) ১৯৪৮, ফ্রান্স |
উত্তর: ১৯৪৮, ফ্রান্স
১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লুতে IUCN গঠিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট? ৪৪তম বিসিএস
| (ক) চীন | (খ) উত্তর কোরিয়া |
| (গ) রাশিয়া | (ঘ) ভিয়েতনাম |
উত্তর: চীন
শি জিনপিং এর coercive diplomacy কে wolf warrior diplomacy কূটনীতি বলা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়? ৪৪তম বিসিএস
| (ক) ভিয়েতনাম | (খ) কম্বোডিয়া |
| (গ) লাওস | (ঘ) হংকং |
উত্তর: হংকং
আসিয়ান (ASEAN) ভুক্ত দেশ নয় এমন অনেক দেশ আছে, যেমন: ভারত, শ্রীলঙ্কা, ফিজ, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি, কারণ আসিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি সদস্য (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, লাওস, কম্বোডিয়া) এবং একটি পর্যবেক্ষক দেশ (পূর্ব তিমুর) নিয়ে গঠিত একটি আঞ্চলিক সংস্থা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ৪৪তম বিসিএস
| (ক) ক্যানবেরা | (খ) লন্ডন |
| (গ) বোস্টন | (ঘ) নিউইয়র্ক |
উত্তর: নিউইয়র্ক
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে (Madison Square Garden) ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছিল । পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে এবং জর্জ হ্যারিসনের আয়োজনে এই কনসার্টটি বাংলাদেশের শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ ও জনমত তৈরিতে ভূমিকা রেখেছিল ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য? ৪৪তম বিসিএস
| (ক) ৪ বছর | (খ) ২ বছর |
| (গ) ৫ বছর | (ঘ) ১ বছর |
উত্তর: ২ বছর
নিরাপত্তা বা স্বস্তি পরিষদের সদস্য দেশ ১৫ টি।
স্থায়ী দেশ ৫ টি এবং অস্থায়ী দেশ ১০ টি।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ২ বছরের জন্য নির্বাচিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? ৪৪তম বিসিএস
| (ক) নয় বছর | (খ) সাত বছর |
| (গ) তিন বছর | (ঘ) চার বছর |
উত্তর: নয় বছর
আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নয় বছরের জন্য নির্বাচিত হন এবং ১৫ জন বিচারক থাকেন। প্রত্যেকে ৯ বছরের জন্য নির্বাচিত হন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত? ৪৪তম বিসিএস
| (ক) ২০২২-২০৫০ | (খ) ২০২১-২০৩১ |
| (গ) ২০২১-২০৪১ | (ঘ) ২০২৪-২০৩২ |
উত্তর: ২০২১-২০৪১
বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা হলো ২০২১ থেকে ২০৪১ সাল পর্যন্ত (২০২১-২০৪১), যা 'রূপকল্প ২০৪১' নামে পরিচিত এবং দেশের উচ্চ-মধ্যম ও উচ্চ আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি মূলত "রূপকল্প ২০৪১" বাস্তবায়নের একটি বিস্তারিত রোডম্যাপ, যা দেশকে ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? ৪৪তম বিসিএস
| (ক) যুক্তরাষ্ট্র | (খ) বাংলাদেশ |
| (গ) সুইজারল্যান্ড | (ঘ) ভারত |
উত্তর: বাংলাদেশ
অ্যাম্বেসেডর রাবাব ফাতিমা UN Peacebuilding Commission এর চেয়ার নির্বাচিত হন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibility