পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে? ৪৪তম বিসিএস
| (ক) আর্থ অবজারভেশন স্যাটেলাইট | (খ) ওয়েদার স্যাটেলাইট |
| (গ) কমিউনিকেশন স্যাটেলাইট | (ঘ) ন্যাভিগেশন স্যাটেলাইট |
উত্তর: আর্থ অবজারভেশন স্যাটেলাইট
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ মূলত একটি আর্থ অবজারভেশন বা পৃথিবী পর্যবেক্ষণকারী (Earth Observation) স্যাটেলাইট হবে, যা লো-আর্থ অরবিট (LEO) থেকে কার্যক্রম চালাবে । এটি প্রথম স্যাটেলাইটের মতো যোগাযোগ বা সম্প্রচার নয়, বরং আবহাওয়া, জলবায়ু পর্যবেক্ষণ, মৎস্য ও প্রাণিসম্পদ নজরদারি এবং সীমান্ত ও সমুদ্রসীমা সুরক্ষায় ব্যবহৃত হবে ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? ৪৪তম বিসিএস
| (ক) ১০৩ | (খ) ৪৪ |
| (গ) ১০২ | (ঘ) ৪৭ |
উত্তর: ১০২
সংবিধানের ৪৪ অনুচ্ছেদে বলা আছে – “এই ভাগে প্রদত্ত অধিকারসমূহ বলবৎ করিবার জন্য এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করিবার অধিকারের নিশ্চয়তা দান করা হইল।”
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের সরকার পদ্ধতি- ৪৪তম বিসিএস
| (ক) এককেন্দ্রিক | (খ) যুক্তরাষ্ট্রীয় |
| (গ) রাষ্ট্রপতিশাসিত | (ঘ) রাজতন্ত্র |
উত্তর: এককেন্দ্রিক
বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা সংসদীয় পদ্ধতির। এই পদ্ধতিতে প্রধানমন্ত্রীর হাতে সরকারের প্রধান ক্ষমতা ন্যস্ত থাকে। বহুদলীয় গণতন্ত্র পদ্ধতিতে এখানে জনগণের সরাসরি ভোটে জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হন। নির্বাহী (executive) ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত। আইন প্রণয়ন করা হয় জাতীয় সংসদে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: BSTI-এর পূর্ণ অভিব্যক্তি কী? ৪৪তম বিসিএস
| (ক) Bangladesh Socity for Telecommunication and Information | (খ) Bangladesh Strategic Training Institute |
| (গ) Bangladesh Standards and Testing Institution | (ঘ) Bangladesh Salt Testing Institute |
উত্তর: Bangladesh Standards and Testing Institution
BSTI - এর পূর্ণরূপ হল - - Bangladesh Standard and testing Institute.
এটি প্রতিষ্ঠিত হশ ১৯৮৫ সালে।
এর সদর দপ্তর ঢাকার তেজগাঁও।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়? ৪৪তম বিসিএস
| (ক) ৭ জন | (খ) ৬৮ জন |
| (গ) ৪২৬ জন | (ঘ) ১৭৫ জন |
উত্তর: ১৭৫ জন
৬ জুন, ২০২১ ঙ্গবন্ধুর হত্যা মামলায় ৪ খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করা হয়।
মেজর ডালিম - বীর উত্তম
নূর চৌধুরী - বীর বিক্রম
রাশেদ চৌধুরী এবং মোসলেহ উদ্দিন - বীর প্রতীক |
মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৪ টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় ৬৭৬ জনকে। তার মধ্যে
বর্তমানে বীর শ্রেষ্ঠ - ৭ জন
বীর উত্তম - ৬৭ জন
বীর বিক্রম - ১৭৪ জন
বীর প্রতীক - ৪২৪ জন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? ৪৪তম বিসিএস
| (ক) সৈয়দ নজরুল ইসলাম | (খ) এম মনসুর আলী |
| (গ) তাজউদ্দিন আহমেদ | (ঘ) এ এইচ এম কামরুজ্জামান |
উত্তর: এ এইচ এম কামরুজ্জামান
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ. এইচ. এম কামরুজ্জামান ।
এ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ ।
অর্থ ও রাজস্ব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. মনসুর আলী ।
পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়? ৪৪তম বিসিএস
| (ক) ব্যথার দান | (খ) দোলনচাঁপা |
| (গ) শিউলি মালা | (ঘ) সোনার তরী |
উত্তর: সোনার তরী
সোনার তরী হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বিখ্যাত বাংলা কাব্যগ্রন্থ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? ৪৪তম বিসিএস
| (ক) ১৭ নভেম্বর ১৯৯৯ | (খ) ১৯ নভেম্বর ২০০১ |
| (গ) ১৮ নভেম্বর ১৯৯৯ | (ঘ) ২০ নভেম্বর ২০০১ |
উত্তর: ১৭ নভেম্বর ১৯৯৯
ইউনেস্কো (UNESCO) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত তাদের ৩০তম সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় । এই ঐতিহাসিক ঘোষণার পর থেকে ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয় – ৪৫তম বিসিএস
| (ক) ১৯২৭ সালে | (খ) ১৯৩৭ সালে |
| (গ) ১৯১৭ সালে | (ঘ) ১৯৪২ সালে |
উত্তর: ১৯৪২ সালে
‘ভারত ছাড়’ আন্দোলন (বা আগস্ট আন্দোলন) ১৯৪২ সালের ৮ আগস্ট বোম্বেতে (বর্তমান মুম্বাই) নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে মহাত্মা গান্ধীর দ্বারা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল, যেখানে তিনি ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ (করো অথবা মরো) স্লোগান দিয়েছিলেন । ৯ আগস্ট থেকে এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ গঠিত হয়- ৪৫তম বিসিএস
| (ক) ১৯৫২ সালে | (খ) ১৯৫৪ সালে |
| (গ) ১৯৪৮ সালে | (ঘ) ১৯৫০ সালে |
উত্তর: ১৯৫২ সালে
১৯৫২ সালের ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে, ২১শে ফেব্রুয়ারির হত্যাকাণ্ডের পর, বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ৩১ জানুয়ারি ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয় । মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার লাইব্রেরি হলে অনুষ্ঠিত সভায় এই পরিষদ গঠিত হয়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? ৪৫তম বিসিএস
| (ক) রাষ্ট্রপতি | (খ) স্পীকার |
| (গ) প্রধানমন্ত্রী | (ঘ) চীফ হুইপ |
উত্তর: রাষ্ট্রপতি
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য "রাষ্ট্রপতি "। বর্তমানে রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। রাষ্ট্রপতির মেয়াদকাল ৫ বছর। জাতীয় সংসদে পাশ হওয়া প্রতিটি বিল রাষ্ট্রপতির সম্মতিক্রমে আইনে পরিণত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ঐতিহাসিক ‘ছয়-দফা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন- ৪৫তম বিসিএস
| (ক) ৫ ফ্রেব্রুয়ারি ১৯৬৬ | (খ) ৩১ মার্চ ১৯৬৬ |
| (গ) ২৩ মার্চ ১৯৬৬ | (ঘ) ২৬ মার্চ ১৯৬৬ |
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
২৩শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান বিরোধীদলীয় সম্মেলনে ৬ দফা পেশ করেন। এরপর ১৮ মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে শেখ মুজিবুর রহমানের নামে 'আমাদের বাঁচার দাবি: ৬-দফা কর্মসূচি' শীর্ষক একটি পুস্তিকা প্রচার করা হয়। ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে ছয় দফা উত্থাপন করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠকালীন সাধারণ সম্পাদক – ৪৫তম বিসিএস
| (ক) আবুল হাশিম | (খ) শেখ মুজিবুর রহমান |
| (গ) আতাউর রহমান খান | (ঘ) শামছুল হক |
উত্তর: শামছুল হক
প্রতিষ্ঠাকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন টাঙ্গাইলের মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সহ-সভাপতি হন আতাউর রহমান খান, শাখাওয়াত হোসেন ও আলী আহমদ। টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’ কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? ৪৫তম বিসিএস
| (ক) অনুচ্ছেদ : ৪ | (খ) অনুচ্ছেদ : ২ |
| (গ) অনুচ্ছেদ : ৩ | (ঘ) অনুচ্ছেদ : ৫ |
উত্তর: অনুচ্ছেদ : ৩
বাংলাদেশের সংবিধানের ৩ নং অনুচ্ছেদে (Article 3) "প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা" কথাটি বলা হয়েছে । সংবিধানের প্রথম ভাগের (প্রজাতন্ত্র) এই অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা এবং এর ব্যবহার রাষ্ট্রীয় সব ক্ষেত্রে বাধ্যতামূলক ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? ৪৫তম বিসিএস
| (ক) পঞ্চম তফসিল | (খ) ষষ্ঠ তফসিল |
| (গ) সপ্তম তফসিল | (ঘ) চতুর্থ তফসিল |
উত্তর: পঞ্চম তফসিল
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাংলাদেশের সংবিধানের পঞ্চম তফসিলে (Fifth Schedule) অন্তর্ভুক্ত রয়েছে । সংবিধানে এই ভাষণটি ১৯৭১ সালের ৭ মার্চ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের একটি অন্তর্বর্তীকালীন ও অস্থায়ী বিধান হিসেবে সংযুক্ত করা হয়েছে । এছাড়াও, ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা ষষ্ঠ তফসিলে এবং ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সপ্তম তফসিলে রয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।