পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: বাংলাদেশের লোকশিল্প জাদুয়র কোথায় অবস্থিত? ৩১তম বিসিএস
| (ক) সোনারগাঁ | (খ) ময়নামতি |
| (গ) ঢাকা | (ঘ) পাহাড়পুর |
উত্তর: সোনারগাঁ
বাংলাদেশের লোকশিল্পের অতীত কীর্তিসমূহ (নকশী কাঁথা, মাটির পাত্র, বেত, কাঁসা,মসলিন বস্ত্র,তৈজসপত্র ইত্যাদি।) সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশেন এলাকায় রয়েছে 'শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর'।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: জাতিসংঘের জনসংখ্যা সক্রান্ত রির্পোট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত? ৩১তম বিসিএস
| (ক) একাদশ | (খ) নবম |
| (গ) সপ্তম | (ঘ) ত্রয়োদশ |
উত্তর: নবম
UNFPA - এর জনসংখ্যা বিষয়ক রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী বাংলাদেশ বিশ্বের নবম জনসংখ্যার দেশ ছিল। UNFPA - এ জনসংখ্যা রিপোর্ট ২০১৬ - এ বাংলাদেশের অবস্থান দাঁড়ায় অষ্টমে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? ৩১তম বিসিএস
| (ক) ১৯৩৩ | (খ) ১৯২৫ |
| (গ) ১৯২৯ | (ঘ) ১৯২১ |
উত্তর: ১৯২১
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৯১২ সালে নাথান কমিশন গঠিত হয়। এ কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯২১ সালের ১ জুলাই তিনটি হল ,তিনটি অনুষদ ও ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয়? ৩১তম বিসিএস
| (ক) ১৪৭ | (খ) ১৩৭ |
| (গ) ১৫০ | (ঘ) ১৩৮ |
উত্তর: ১৩৭
বাংলাদেশের সংবিধানের ১৩৭ - ১৪১ নং অনুচ্ছেদ সরকারী কর্ম কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংবিধানের ১৩৭ নং ধারায় বলা হয়েছে, 'আইনের বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকেও সময় থেকে কার্যকর হয়। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কে বাংলা সাল গণনা শুরু করেন? ৩১তম বিসিএস
| (ক) আকবর | (খ) লক্ষণ সেন |
| (গ) বিজয় সেন | (ঘ) ইলিয়াশ শাহ |
উত্তর: আকবর
কৃষিকাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবর ১৫৮ খ্রিষ্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয়। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংঙ্গিত? ৩১তম বিসিএস
| (ক) চাঁপাইনবাবগঞ্জ | (খ) চট্টগ্রাম |
| (গ) জামালপুর | (ঘ) রাংগামাটি |
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ
ভাটিয়ালী ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের গান । চটকা ও ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান। গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? ৩১তম বিসিএস
| (ক) ৫ টি | (খ) ৬ টি |
| (গ) ৮টি | (ঘ) ৪ টি |
উত্তর: ৮টি
বাংলাদেশে উপজাতীয় (ক্ষুদ্র নৃ - গোষ্ঠী) সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে ৮টি। এগুলো হচ্ছে :
ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর কালচারাল একাডেমী (বিরিশিরি,নেত্রকোনা),
ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (রাঙামাটি),
ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (বান্দরবান),
কক্সবাজার সাংস্কৃতির কেন্দ্র (কক্সবাজার),
ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (খাগড়াছড়ি,
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর কালচারাল একাডেমি (রাজশাহী),
মণিপুরী ললিতকলা একাডেমি (মৌলভীবাজার),
রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট (রামু, কক্সবাজার)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: রেলপথে ঢাকা থেকে খুলনার দুরত্ব কত? ৩১তম বিসিএস
| (ক) ৩০৭ কি. মি. | (খ) ৬২৭ কি. মি. |
| (গ) ৪১২ কিমি | (ঘ) ৫২৯ কি. মি. |
উত্তর: ৪১২ কিমি
রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব ৪১২ কিমি। ঢাকা থেকে চট্রগ্রামের দূরত্ব ৩২১ কিমি, রাজশাহীর দূরত্ব ২৬৬ কিমি, সিলেটের দূরত্ব ২৯৭ কিমি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়? ৩১তম বিসিএস
| (ক) জার্মানি | (খ) মার্কিন যুক্তরাষ্ট্র |
| (গ) জাপান | (ঘ) দক্ষিন কোরিয়া |
উত্তর: জাপান
অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুসারে বাংলাদেশ ২০১৫ - ১৬ অর্থবছরে (জানুয়ারি ২০১৬ পর্যন্ত) সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে (২২৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার) । এর পরে রয়েছে রাশিয়া (১৯৪.৫৩ মিলিয়ন মার্কিন ডলার), জার্মানি (৪১.৬৬ মিলিয়ন মার্কিন ডলার) । তবে সংস্থা হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় আইডিএ (৫৫৮.৩৮ মিলিয়ন মার্কিন ডলার) ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেছে? ৩১তম বিসিএস
| (ক) ১৯৮২ | (খ) ১৯৭৫ |
| (গ) ১৯৮৮ | (ঘ) ১৯৭৯ |
উত্তর: ১৯৮৮
জাতিসংঘ তথ্য কেন্দ্র প্রকাশিত' বাংলাদেশ ও জাতিসংঘ : সহযোগিতার তিন দশক' সাময়িকী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রকাশিত ক্রোড়পত্র অনুসারে বাংলাদেশ ১৯৮৮ সালে UNIIMOG ও UNTAG - এ যোগদানের মধ্য দিয়ে শান্তিরক্ষা বাহিনীতে কাজ শুরু করে। ]
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: হাজার হ্রদের দেশ কোনটি? ৩১তম বিসিএস
| (ক) ইন্দোনেশিয়া | (খ) ফিনল্যান্ড |
| (গ) জাপান | (ঘ) নরওয়ে |
উত্তর: ফিনল্যান্ড
স্থানীয় অধিবাসীদের কাছে সুমোয় নামে পরিচিত স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ডের ভৌগোলিক উপনাম হাজার হৃদের দেশ। নরওয়ের ভৌগোলিক উপনাম নিশীথ সূর্যের দেশ। এছাড়া নরওয়েকে ধীবর বা মৎস্যজীবীদের দেশও বলা হয়। জাপানের ভৌগোলিক উপনাম সূর্যোদয়ের দেশ ও ভূকিকম্পের দেশ। ১৯,১৯,৪৪০ বর্গ কিমি আয়তন বিশিষ্ট বিশ্বের বৃহত্তর দ্বীপ দেশ ইন্দোনেশিয়া ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: পূ্র্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল? ৩১তম বিসিএস
| (ক) থাইল্যান্ড | (খ) মালয়েশিয়া |
| (গ) মিয়ানমার | (ঘ) ইন্দোনেশিয়া |
উত্তর: থাইল্যান্ড
থাইল্যান্ডের পূর্বনাম শ্যামদেশে। পক্ষান্তরে ইন্দোনেশিয়ার পূর্বনাম ডাচ ইস্ট ইন্ডিয়া, মালেয়েশিয়ার পূর্বনাম মালয় এবং মিয়ানমারের পূর্বনাম বার্মা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: হারারে’র পূর্ব নাম কী? ৩১তম বিসিএস
| (ক) রোডেসিয়া | (খ) জিবুতি |
| (গ) জায়ারে | (ঘ) সলসব্যারী |
উত্তর: সলসব্যারী
জিম্বাবুয়ের রাজধানী হারারের পূর্বনাম সলসব্যারী। পক্ষান্তরে রোডেসিয়া হলো জিম্বাবুয়ের, জায়ার হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর পূর্ব নাম ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? ৩১তম বিসিএস
| (ক) ১৭৯৫ | (খ) ১৮০০ |
| (গ) ১৭৮৯ | (ঘ) ১৭৯১ |
উত্তর: ১৭৮৯
১৭৭৮ থেকে ১৭৮৯ সাল পর্যন্ত ফ্রান্সের নানা উত্তাল ঘটনাধারা 'ফরাসি বিপ্লব' নামে ইতিহাস প্রসিদ্ধ হয়ে আসে। ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মাধ্যমে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয় যুক্ত হয় এবং আজ ও এই তারিখটি বিশ্বব্যাপী ফরাসি বিপ্লবের দিন হিসেবে পালিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন? ৩১তম বিসিএস
| (ক) রাশিয়া | (খ) যুক্তরাজ্য |
| (গ) ফ্রান্স | (ঘ) জার্মানি |
উত্তর: যুক্তরাজ্য
সমাজতন্ত্রের প্রবর্তক কার্ল মার্কস ১৮৮৩ সালে যুক্তরাজ্যে মৃত্যুবরণ করে। তিনি ১৮১৮ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। 'ডাস ক্যাপিটাল' তার রচিত কালজয়ী গ্রন্থ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।