পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: Firewall কি protection দেবার জন্য ব্যবহৃত হয়? ৪০ তম বিসিএস
| (ক) Virus attacks | (খ) Data-driven attacks |
| (গ) Unauthorized access | (ঘ) Fire attacks |
উত্তর: Unauthorized access
ফায়ারওয়াল (Firewall) মূলত একটি নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা, যা পূর্বনির্ধারিত নিরাপত্তা নিয়মের (Rules) ভিত্তিতে বিশ্বাসযোগ্য নেটওয়ার্ক (Internal Network) এবং অবিশ্বাস্য নেটওয়ার্কের (যেমন- ইন্টারনেট) মধ্যে ট্র্যাফিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে। এটি প্রধানত অননুমোদিত অ্যাক্সেস, হ্যাকার, ভাইরাস, ম্যালওয়্যার, এবং ডস (DoS) আক্রমণের মতো সাইবার হুমকি থেকে কম্পিউটার ও নেটওয়ার্ক সিস্টেমকে সুরক্ষিত রাখতে ব্যবহৃত হয় ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: TV remote এর Carrier Frequency –র range কত? ৪০ তম বিসিএস
| (ক) <1 GHZ | (খ) < 2 GHZ |
| (গ) Infrared-red range এর | (ঘ) <100 MHZ |
উত্তর: Infrared-red range এর
টিভি রিমোট সাধারণত ইনফ্রারেড (IR) প্রযুক্তি ব্যবহার করে, যার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মূলত \(30\text{\ kHz}\) থেকে \(60\text{\ kHz}\) (কিলোহার্টজ) এর মধ্যে থাকে [৭]। এর মধ্যে সবচেয়ে সাধারণ হলো \(38\text{\ kHz}\) [৭]। তবে, সামগ্রিক ইনফ্রারেড তরঙ্গের পরিধি \(300\text{\ GHz}\) থেকে \(400\text{\ THz}\) পর্যন্ত হতে পারে [৩], কিন্তু সিগন্যাল মডুলেশন বা ক্যারিয়ার রেঞ্জটি কিলোহার্টজ (kHz) স্কেলেই থাকে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: CPU কোন address generate করে? ৪০ তম বিসিএস
| (ক) Both physical and logical address | (খ) উপরের কোনটি নয় |
| (গ) Logical address | (ঘ) Physical address |
উত্তর: Logical address
সিপিইউ মানে “সেন্ট্রাল প্রসেসিং ইউনিট” (Central Processing Unit)। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা সকল কাজ নির্দেশ অনুযায়ী সম্পাদন করে ফলাফল বের করে। সিপিইউ বলতে মূলতঃ প্রসেসরকেই বোঝানো হয়। প্রসেসর হল অসংখ্য একটি ইলেক্ট্রনিক সার্কিট যুক্ত ডিভাইস যা লজিক গেইট ব্যবহার করে প্রদত্ত তথ্য যাচাই করে তুলনামুলক তথ্য বের করতে পারে। প্রসেসরের মাঝে এই কাজ সম্পাদন করার জন্য যে অংশ থাকে তার নাম এএলইউ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: H.323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? ৪০ তম বিসিএস
| (ক) File download | (খ) Data Security |
| (গ) File transfer | (ঘ) VoIP |
উত্তর: VoIP
H . 323 Protocol সাধারণত VoIP - তে ব্যবহৃত হয়।
VoIP - Voice Over Internet Protocol
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম- ৪১ তম বিসিএস
| (ক) AND গেইট | (খ) NAND গেইট |
| (গ) OR গেইট | (ঘ) উপরের কোনটিই নয় |
উত্তর: NAND গেইট
যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক ( শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম NAND গেইট। উল্লেখ্য, NAND গেইট হলো AND গেইট এবং NOT গেইটের সমন্বয়ে গঠিত। AND গেইটের আউটপুটকে উল্টিয়ে দিলে NAND গেইটের আউটপুট পাওয়া যায়। NAND গেইটকে যৌগিক গেইট এবং সর্বজনীনও গেইট বলে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম? ৪১ তম বিসিএস
| (ক) Cellular network | (খ) Bluetooth |
| (গ) Wi-Max | (ঘ) Wi-Fi |
উত্তর: Bluetooth
Bluetooth হলো তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) যা স্বল্প দূরত্বে ডেটা আদান - প্রদানে ব্যবহৃত হয়। এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে। Bluetooth প্রযুক্তিতে কম ক্ষমতাসম্পন্ন বেতার তরঙ্গ (Radio Wave) ব্যবহার করা হয়। এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.15. ১৯৯৪ সালে ভেন্ডর এরিকসন Bluetooth উদ্ভাবন করেন। ডেনমার্কের রাজা হ্যারোল্ড Bluetooth এর নামানুসারে নামকরণ করা হয় Bluetooth.
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট? ৪১ তম বিসিএস
| (ক) ০০১ | (খ) ০১১ |
| (গ) ১১১ | (ঘ) ১০১ |
উত্তর: ০১১
প্রশ্ন: RFID বলতে বুঝায়- ৪১ তম বিসিএস
| (ক) Random Frequency Information | (খ) Radio Frequency Identification |
| (গ) Radio Frequency Information | (ঘ) Random Frequency Identification |
উত্তর: Radio Frequency Identification
RFID (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) হলো এমন একটি প্রযুক্তি যা রেডিও তরঙ্গ ব্যবহার করে কোনো বস্তু বা ব্যক্তির সাথে সংযুক্ত ট্যাগ বা চিপের তথ্য (যোগাযোগহীনভাবে) শনাক্ত ও ট্র্যাক করে। এই ট্যাগগুলিতে ডিজিটাল ডেটা সংরক্ষণ করা থাকে, যা একটি RFID রিডার যন্ত্রের সাহায্যে পড়া যায়, যার ফলে কোনো শারীরিক স্পর্শ বা সরাসরি দৃষ্টির প্রয়োজন হয় না। এটি ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অ্যাক্সেস কন্ট্রোল, স্বয়ংক্রিয় বিলিং (যেমন টোল) এবং ইভি চার্জিংয়ের মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোনটি সঠিক নয়? ৪১ তম বিসিএস
| (ক) \(\overline{A+B}=\overline{A}\cdot \overline{B}\) | (খ) \(\overline{A+B-C}=\overline{A}\cdot \overline{B}\cdot \overline{C}\) |
| (গ) \(\overline{A+B+C}=\overline{A}\cdot \overline{B}\cdot \overline{C}\) | (ঘ) \(\overline{A+B}=\(\overline{A+B}=\overline{A}\cdot \overline{B}\) |
উত্তর: \(\overline{A+B}=\(\overline{A+B}=\overline{A}\cdot \overline{B}\)
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: Apache এক ধরনের- ৪১ তম বিসিএস
| (ক) Protocol | (খ) Web Server |
| (গ) Database Management System (DBMS) | (ঘ) Web Browser |
উত্তর: Web Server
Apache হল একটি ওপেন সোর্স ওয়েব সার্ভার এবং এটি প্রথমবারের জন্য নিউ মেকসিকো ইউনিভার্সিটির প্রোগ্রামার সমুদায়ের দ্বারা তৈরি করা হয়েছিল। এটি একটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার এবং ওয়েব সার্ভার মার্কেটে সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার হিসাবে পরিচিত।
Apache একটি ওপেন সোর্স প্রকল্প এবং লিনাক্স উপকরণের একটি মূল বিভাগ যা ওয়েব সার্ভার পরিচালনার জন্য ব্যবহৃত হয়। এটি মূলত ওয়েব সার্ভার সম্পর্কিত বিভিন্ন সেটিংস এবং মডিউল ব্যবহার করে। এছাড়াও এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার হিসাবে পরিচিত যা বিভিন্ন প্ল্যাটফর্মে চলতে পারে এবং এটি বিভিন্ন ওয়েব সার্ভার প্রকল্পে ব্যবহার করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি? ৪১ তম বিসিএস
| (ক) সফটওয়্যার | (খ) উপরের সবগুলো |
| (গ) অবকাঠামোগত | (ঘ) প্লাটফর্মভিত্তিক |
উত্তর: উপরের সবগুলো
ক্লাউড কম্পিউটিং-এর প্রধান সার্ভিস মডেল ৩টি: SaaS (Software as a Service), PaaS (Platform as a Service), এবং IaaS (Infrastructure as a Service) । এই মডেলগুলো ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী সফটওয়্যার, ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম বা হার্ডওয়্যার অবকাঠামো (সার্ভার, স্টোরেজ) ভাড়া প্রদান করে ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়? ৪১ তম বিসিএস
| (ক) স্টার টপোলজি | (খ) বাস টপোলজি |
| (গ) ট্রি টপোলজি | (ঘ) রিং টপোলজি |
উত্তর: স্টার টপোলজি
হাব স্টার টপোলজি (Star Topology)-তে ব্যবহার করা হয়, যেখানে নেটওয়ার্কের সমস্ত কম্পিউটার বা ডিভাইস একটি কেন্দ্রীয় হাবের সাথে আলাদাভাবে সংযুক্ত থাকে, এবং ডেটা আদান-প্রদান এই কেন্দ্রীয় হাবের মাধ্যমেই হয়, যা ডেটাকে রিপিটার হিসেবে কাজ করে অন্যান্য ডিভাইসে পাঠায়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে- ৪১ তম বিসিএস
| (ক) Loader | (খ) Operating system |
| (গ) Compiler | (ঘ) Bootstrap |
উত্তর: Operating system
একটি কম্পিউটার Boot করতে পারে না যদি তাতে না থাকে Operating system. আর Operating system হলো Software এবং Hardware এর মধ্যে সংযোগস্থাপনকারী মাধ্যম। Operating system এবং Bootstrap loader ছাড়া কম্পিউটার Boot করতে পারে না।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়? ৪১ তম বিসিএস
| (ক) Norton | (খ) McAfee |
| (গ) Kaspersky | (ঘ) Oracle |
উত্তর: Oracle
এন্টি - ভাইরাস হল এক ধরনের ভাইরাস প্রতিষেধক সফটওয়্যার যা কোনো কম্পিউটার ভাইরাসকে সনাক্ত করতে পারে এবং তাকে আক্রান্ত কম্পিউটার থেকে মুছে ফেলতে বা ভাইরাস মুক্ত করতে পারে। বর্তমানে প্রচলিত কিছু জনপ্রিয় জনপ্রিয় এন্টি - ভাইরাস প্রোগ্রামগুলো হলোঃ McAfee. AVG, Symantec, Norton, AVIRA, Kaspersky, MS Security Essential ইত্যাদি। উল্লেখ্য, ওরাকল হলো একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে- ৪১ তম বিসিএস
| (ক) C | (খ) Machine language |
| (গ) Python | (ঘ) Java |
উত্তর: Machine language
যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে Machine language বলে। কারণ, ভাষার সর্বনিম্ন স্তর হলো মেশিন ভাষা যা কম্পিউটারের মৌলিক ভাষা। মেশিন ভাষায় () থেকে 1 এই দুই বাইনারি অঙ্ক অথবা হেক্সা পদ্ধতি ব্যবহার করে সব কিছু লিখা হয়। কম্পিউটার একমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে, অন্যভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিন ভাষায় পরিণত করে নেয়। প্রথম প্রজন্মের কম্পিউটারের সব প্রোগ্রাম একমাত্র মেশিন ভাষাতেই করতে হতো।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।