পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: ‘বনফুল’ কার ছদ্মনাম? ২৬তম বিসিএস
| (ক) প্রমথ চৌধুরী | (খ) যতীন্দ্রমোহন বাগচী |
| (গ) মোহিতলাল মজুমদার | (ঘ) বলাইচাঁদ মুখোপাধ্যায় |
উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়
বনফুল (Bonful) ছদ্মনামটি বলাইচাঁদ মুখোপাধ্যায় (Balai Chand Mukhopadhyay) নামক বিখ্যাত বাঙালি লেখক, কবি ও নাট্যকারের। তিনি মূলত তাঁর লেখালেখির জন্য এই নামটি ব্যবহার করতেন, বিশেষত শিক্ষকদের কাছ থেকে নিজের আসল নাম গোপন রাখতে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? ২৬তম বিসিএস
| (ক) আলেয়া | (খ) মধুমালা |
| (গ) ঝিলিমিলি | (ঘ) মৃত্যুক্ষুধা |
উত্তর: মৃত্যুক্ষুধা
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাসগুলো হলো ‘বাঁধনহারা’ (১৯২৭), ‘মৃত্যুক্ষুধা’ (১৯৩০) ও ‘কুহেলিকা’ (১৯৩১)। অন্যদিকে, ‘রিক্তের বেদন’(১৯২৫) তার নাটক, ‘সিন্ধু - হিন্দোল’(১৯২৭) কাব্য এবং পদ্মগোখরো একটি গল্প।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘ যে-ই তার দর্শন পেলাম,সে-ই আমরা প্রস্থান করলাম’-এটি কোন জাতীয় বাক্য? ২৬তম বিসিএস
| (ক) মিশ্র বাক্য | (খ) মৌলিক বাক্য |
| (গ) সরল বাক্য | (ঘ) যোগিক বাক্য |
উত্তর: মিশ্র বাক্য
যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য (কর্তা) ও একটি মাত্র বিধেয় (সমাপিকা ক্রিয়া )থাকে , তাকে সরল বাক্য বলে। যেমন - রনি বল খেলে। যে পূর্ণ বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য পরস্পর সম্পর্কযুক্ত থাকে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করে, তারা পরীক্ষায় কৃতকার্য হয়। দুই, বা ততোধিক বাক্য যখন ও, এবং , আর, কিন্তু তথাপি ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন - তুমি ও আমি বাজারে যাব।সুতরাং আলোচ্য বাক্যটি মিশ্র বাক্য।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘লাঠালাঠি’ –এটি কোন সমাস? ২৬তম বিসিএস
| (ক) ব্যাতিহার বহুব্রীহি সমাস | (খ) প্রাদি সমাস |
| (গ) ততপুরুষ সমাস | (ঘ) কর্মধারয় সমাস |
উত্তর: ব্যাতিহার বহুব্রীহি সমাস
”লাঠালাঠি” - - - - এটি ব্যতিহার বহুব্রীহি সমাস সমাস ।
ব্যতিহার বহুব্রীহি সমাস হলো যে সমাসে একই রূপ দুটি বিশেষ্যপদ এক সাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করে যেমন - কানে কানে যে কথা = কানাকানি । তৎপুরুষ সমাস হলো যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় । যেমন - ঢেঁকিতে ছাঁটা = ঢেঁকিছাঁটা । এখানে লাঠালাঠি = লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, অর্থাৎ এটি ব্যতিহার বহুব্রীহি সমাস ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’-রচয়িতা কে? ২৬তম বিসিএস
| (ক) চন্ডীদাস | (খ) রবী্ন্দ্রনাথ ঠাকুর |
| (গ) ভানু বন্দোপাধ্যায় | (ঘ) ভারতচন্দ্র |
উত্তর: রবী্ন্দ্রনাথ ঠাকুর
”ভানুসিংহ ঠাকুরের পদাবলী”র রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর এর ব্রজবুলি ভাষায় রচিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে "ভানুসিংহ ঠাকুর " ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। ১৮৮৪ সালে সেই কবিতাগুলিই ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে বিভিন্ন সময়ে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবিতাগুলি রচনার ইতিহাস পরবর্তীকালে জীবনস্মৃতি গ্রন্থের ভানুসিংহের কবিতা অধ্যায় বিবৃত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্র,পরা,অপ – ২৬তম বিসিএস
| (ক) বাংলা উপসর্গ | (খ) সংস্কৃত উপসর্গ |
| (গ) বিদেশি উপসর্গ | (ঘ) উপসর্গ স্থানীয় অব্যয় |
উত্তর: সংস্কৃত উপসর্গ
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বলা হয় খাঁটি বাংলা উপসর্গ। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা ২১ টি । উপসর্গগুলো হলো : অ, অঘা, অজ, অনা, আ, আড় , আন, আব, ইতি, উন (ঊনা), কদ, কু,নি, পাতি, বি, ভর, রাম , স,সা,সু,হা । যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ প্রধানত ২০ টি । যথা: প্র, পরা, অপ, সম্, নি, অনু, অব, নির , দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। আরবি, ফারসি , ইংরেজি , হিন্দি - এসব ভাষার বহু শব্দ বহুকাল ধরে বাংলা ভাষায় ব্যবহৃত আছে। এসব উপসর্গকে বিদেশি উপসর্গ নামে অভিহিত করা হয়। বিদেশি উপসর্গের মধ্যে কতকগুলো ফারসি ও ইংরেজি উপসর্গ বাংলায় বহুল প্রচিলত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: টা,টি,খানা ইত্যাদি- ২৬তম বিসিএস
| (ক) প্রকৃতি | (খ) পদাশ্রিত নিদের্শক |
| (গ) উপসর্গ | (ঘ) বিভক্তি |
উত্তর: পদাশ্রিত নিদের্শক
'টা', 'টি', 'খানা' ইত্যাদি হলো পদাশ্রিত নির্দেশক, যা বিশেষ্য, বিশেষণ বা সর্বনাম পদের পরে যুক্ত হয়ে সেগুলোকে সুনির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাতে সাহায্য করে, যেমন 'বইটি', 'লোকটা' বা 'একটা', 'একখানা'।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? ২৬তম বিসিএস
| (ক) নারী | (খ) আনন্দময়ীর আগমনে |
| (গ) বিদ্রোহী | (ঘ) প্রলয়োল্লাস |
উত্তর: আনন্দময়ীর আগমনে
কাজী নজরুল ইসলাম মূলত 'আনন্দময়ীর আগমন' কবিতার জন্য (১৯২২) এবং পরে 'প্রলয় শিখা' (১৯৩০) বইয়ের কারণে ব্রিটিশ সরকারের হাতে কারাবরণ করেন; 'আনন্দময়ীর আগমন' কবিতায় ব্রিটিশ শাসনের কঠোর সমালোচনা ও বিপ্লবী মনোভাবের জন্য তিনি গ্রেফতার হয়ে এক বছরের সাজা খাটেন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোনটি উপন্যাস? ২৭তম বিসিএস
| (ক) নতুন চাঁদ | (খ) কন্যা কুমারী |
| (গ) গড্ডলিকা | (ঘ) নেমেসিস |
উত্তর: কন্যা কুমারী
'নতুন চাঁদ' কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ, 'কন্যাকুমারী' আবদুর রাজ্জাক কর্তৃক রচিত উপন্যাস, 'গড্ডলিকা 'রাজশেখর বসুর গল্পগ্রন্থ এবং 'নেমেসিস' নুরুল মোমেনের বিখ্যাত নাটক।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? ২৭তম বিসিএস
| (ক) আলাওল | (খ) দৌলত কাজী |
| (গ) কোরেশী মাখন ঠাকুর | (ঘ) সৈয়দ সুলতান |
উত্তর: দৌলত কাজী
পুরুষানুক্রমে মুখে মুখে প্রচলিত বর্ণনামূলক গল্পকে লোক কাহিনী বা লৌকিক কাহিনী বলা হয়। এর মূল ভিত্তি কল্পনা। স্বর্গ - মর্ত্য পাতাল পর্যন্ত গল্পের আখ্যানের সীমানা বিস্তৃত। দেব - দৈত্য, জীন - পরী, রাক্ষস - খোক্ষস ,রাজা প্রজা, সাধু - সন্ন্যাসী, পীর - ফকির কৃষক - তাঁতি , কামার - কুমার ইত্যাদি বিষয় নিয়ে লৌকিক কাহিনী রচিত হয়। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হিসেবে দৌলত কাজীই অগ্রগণ্য। দৌলত কাজী 'সতীময়না ও লোর চন্দ্রানী' কাব্য রচনা করে মানবীয় আখ্যায়িকার ধারা প্রবর্তন করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সাপ্তাহিক 'সুধাকর' -এর সম্পাদক কে? ২৭তম বিসিএস
| (ক) মুন্সি মোহাম্মদ মেহের উল্লাহ | (খ) মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ |
| (গ) ইসমাইল হোসেন সিরাজী | (ঘ) শেখ আব্দুর রহিম |
উত্তর: শেখ আব্দুর রহিম
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মাসিক মোহম্মদী কোন সালে প্রকাশিত হয়? ২৭তম বিসিএস
| (ক) ১৯২৮ | (খ) ১৯২৯ |
| (গ) ১৯২৭ | (ঘ) ১৯২৬ |
উত্তর: ১৯২৭
এ পত্রিকাটি দৈনিক ,সাপ্তাহিক ,মাসিক, এমনকি বার্ষিক হিসেবেও প্রকাশিত হয়েছে এবং পরে আবার মাসিক রুপে প্রকাশিত হয়ে অবশেষে লুপ্ত হয়েছে। দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ আকরম খাঁর সম্পাদনায় 'মোহাম্মদী' ১৯০৩ সালের ১৮ আগস্ট কলকাতায় আত্মপ্রকাশ করে। তখন এটি ছিল মাসিক পত্রিকা। এরপর ১৯১০ সালে এটি 'সাপ্তাহিক মোহাম্মদী' নামে মোহাম্মদ আকরম খাঁ সম্পাদনায় প্রকাশিত হয়। ১৯২২ সালে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯২৭ সালের ৬ নভেম্বর 'মাসিক মোহাম্মদী ' আবার নতুনভাবে প্রকাশিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন প্রত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়? ২৭তম বিসিএস
| (ক) কল্লোল | (খ) কালিকলম |
| (গ) প্রগতি | (ঘ) সবুজপত্র |
উত্তর: কল্লোল
১৯২৩ সালে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ বাংলা পত্রিকা হলো কল্লোল, যা অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল এবং বাংলা সাহিত্য জগতে একটি বড় আলোড়ন সৃষ্টি করেছিল। এছাড়াও, আন্তর্জাতিকভাবে ১৯২৩ সালে টাইম ম্যাগাজিন (Time Magazine) প্রথম প্রকাশিত হয়, যা ছিল আমেরিকার প্রথম সাপ্তাহিক সংবাদ পত্রিকা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ঢাকা থেকে প্রকাশিত হয় কোন প্রত্রিকাটি? ২৭তম বিসিএস
| (ক) ক্রান্তি | (খ) অরণি |
| (গ) নবশক্তি | (ঘ) পরিচয় |
উত্তর: ক্রান্তি
'সম্বাদ কৌমুদী' সাময়িক পত্রিকাটি কোন পত্রিকার জবাব স্বরূপ প্রকাশিত হয় - সমাচার দর্পণ।
হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম - গ্রামবার্তা প্রকাশিকা।
ঢাকা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকা - - 'শিখা', 'প্রগতি', 'ক্রান্তি', 'লোকায়াত'।
কলকাতা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকা - - 'কালি - কলম', 'কল্লোল'।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: গ্রিক শব্দ কোনটি? ২৭তম বিসিএস
| (ক) দাম | (খ) কুপন |
| (গ) লুঙ্গি | (ঘ) তুফান |
উত্তর: দাম
বাংলা ভাষায় আগত ‘গ্রিক শব্দ:দাম, ইউনানি।
তুফান- আরবি শব্দ;
লুঙ্গি- বর্মি শব্দ;
কুপন- ইংরেজি শব্দ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।