পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: কোথায় শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়? ৪২ তম বিসিএস
| (ক) ১৯৮৪ সালে বেলজিয়াম | (খ) ১৯৯৫ সালে ডেনমার্ক |
| (গ) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে | (ঘ) ১৯৯৬ সালে হাঙ্গেরিতে |
উত্তর: ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
শেনজেন চুক্তি অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি। ১৪ জুন, ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয়। ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়। যথাঃ ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২২টি দেশ (আয়ারল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া, সাইপ্রাস এবং ক্রোয়েশিয়া ব্যতীত)। আর ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত ৪টি দেশ (আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিস্টেনস্টেইন)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: Global Vaccine Summit অনুষ্ঠিত হয়- ৪২ তম বিসিএস
| (ক) ৫ মে,২০২০ | (খ) ৪ জুন,২০২০ |
| (গ) ৬ জুলাই,২০২০ | (ঘ) ৮ আগস্ট,২০২০ |
উত্তর: ৪ জুন,২০২০
যুক্তরাজ্য সরকারের আয়োজনে ৪ জুন ২০২০ সালে ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সামিটে যোগ দিয়েছেন। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআইগ্যাভি) তহবিল সংগ্রহের অংশ হিসেবে সারা বিশ্ব একযোগে কাজ করার লক্ষ্যে এই সামিটের আয়োজন করে যুক্তরাজ্য সরকার। ২০২৫ সালের মধ্যে আরো ৩০০ মিলিয়ন শিশুর ভ্যাকসিন দান এবং আট মিলিয়ন শিশুর জীবন বাঁচাতে একযোগে কাজ করবে জিএভিআইগ্যাভি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন দেশটি সম্প্রতি ইসরাইল এর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? ৪২ তম বিসিএস
| (ক) কুয়েত | (খ) ওমান |
| (গ) সৌদিআরব | (ঘ) সংযুক্ত আরব আমিরাত |
উত্তর: সংযুক্ত আরব আমিরাত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেছে দুই আরব দেশ আমিরাত ও বাহরাইন। এর মধ্য দিয়ে ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোর মধ্যে নতুন করে বিভক্তি সৃষ্টির পাশাপাশি মধ্যপ্রাচ্যে এক নতুন অধ্যায়েরও সূচনা হলো। ১৫ সেপ্টেম্বর ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে আরব দুই দেশ - সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। এর আগে ১৯৭৯ সালে মিশর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরাইলের সাথে চুক্তি স্বাক্ষর করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: D-8 Organization for Economic Cooperation বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিট হবে? ৪২ তম বিসিএস
| (ক) তেহরান | (খ) ঢাকা |
| (গ) আবুজা | (ঘ) ইস্তাম্বুল |
উত্তর: ঢাকা
১০ম D - 8 এর সম্মেলন অনুষ্ঠিত হয় ৫ থেকে ৮ এপ্রিল ২০২১ সালে ঢাকায়। ৫ এপ্রিল ২০২১ D - 8 কমিশনারদের দুইদিনব্যাপী ৪৩তম সভার মধ্য দিয়ে ঢাকায় শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। ধারাবাহিকতায় ৭ এপ্রিল ২০২১ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় D - 8 মন্ত্রীদের ১৯তম কাউন্সিল অব মিনিস্টারস। D - 8 এর প্রতিপাদ্য বিষয় ছিলো 'পরিবর্তনময় বিশ্বে অংশীদারিত্বঃ যুবশক্তি ও প্রযুক্তি ও প্রযুক্তির প্রস্তুতি'। Covid - 19 এর কারণে D - 8 এর সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল সম্মেলনের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই বছরের জন্য D - 8 চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, Developing - 8 নামের পরিচিত অর্থনৈতিক সহযোগিতার জন্য ৮টি উন্নয়নশীল মুসলিম প্রধান দেশের সমন্বয়ে গঠিত হয়। এই দেশগুলো হলোঃ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। একাদশ D - 8 সম্মেলন অনুষ্ঠিত হবে মিসরে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: WIPO এর সদরদপ্তর কোথায় অবস্থিত? ৪২ তম বিসিএস
| (ক) নিউইয়র্ক | (খ) রোম |
| (গ) ওয়াশিংটন ডিসি | (ঘ) জেনেভা |
উত্তর: জেনেভা
WIPO বা World Intellectual Property Organization. WIPO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অবস্থিত। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: Sustainable Development Goal(SDG) কয়টি? ৪২ তম বিসিএস
| (ক) ১৭টি | (খ) ১৫টি |
| (গ) ৩১টি | (ঘ) ১৩টি |
উত্তর: ১৭টি
টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ সালের এজেন্ডায় ১৭ টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর প্রথম লক্ষ্য সব ধরনের দারিদ্র দূর করা। এই ১৭ টি লক্ষ্যের অধীনের রয়েছে ১৬৯ টি টার্গেট। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদকাল ২০১৬ - ২০৩০ ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিলো? ৪২ তম বিসিএস
| (ক) পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা | (খ) পূর্ববঙ্গ ও আসাম |
| (গ) পূর্ব্বঙ্গ ও পশ্চিমবঙ্গ | (ঘ) পূর্ববঙ্গ |
উত্তর: পূর্ববঙ্গ ও আসাম
১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের বড়লাট লর্ড কার্জনের এক ঘোষণার মাধ্যমে 'বঙ্গভঙ্গ' হয়। এই পরিকল্পনায় বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা এবং মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ। প্রদেশের রাজধানী হয় ঢাকা। অপরপক্ষে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী হয় কলকাতা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সাবাস বাংলাদেশ ভাসস্কর্যটির স্থপতি কে? ৪২ তম বিসিএস
| (ক) রবিউল হোসাইন | (খ) আব্দুর রাজ্জাক |
| (গ) হামিদুজ্জামান খান | (ঘ) নিতুন কুন্ডু |
উত্তর: নিতুন কুন্ডু
সাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ভাস্কর্যটির স্থপতি নিতুন কুণ্ডু। অপরাজেয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতা , বিজয় উল্লাস, স্বাধীনতার সংগ্রাম প্রভৃতি ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত। 'স্মরণ' ভাস্কর্য অবস্থিত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং 'সংশপ্তক' জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ঢাকা গেইট এর নির্মাতা কে? ৪২ তম বিসিএস
| (ক) মীর জুমলা | (খ) নবাব আব্দুল গণি |
| (গ) শায়েস্তা খাঁ | (ঘ) লর্ড কার্জন |
উত্তর: মীর জুমলা
‘ঢাকা গেইট” এর নির্মাতা হলেন ‘মীর জুমলা'। আমলে তখন আওরঙ্গজেবের শাসন। “আওরঙ্গজেব বাংলার সুবেদার করে পাঠান মীর জুমলাকে, "যিনি ছিলেন একজন ইরানি তেল ব্যবসায়ীর ছেলে। বাংলার সুবেদার হওয়ার পরে তিনি এই গেট নির্মাণ করেন নগর নিরাপত্তা ব্যূহ হিসেবে। তৎকালীন বাংলার রাজধানী ঢাকা প্রায়ই বহিরাগত দস্যু দ্বারা আক্রান্ত হতো। (১৬৬০ সালে মূলত মগ দস্যুদের থেকে ঢাকাকে রক্ষা করার উদ্দেশ্যে ঢাকার উত্তর দিকে এই গেট নির্মাণ করেন। সেই সময় মীর জুমলা গেটসংলগ্ন এলাকায়। একটি নয়নাভিরাম বাগান গড়ে তোলেন, যার নাম ছিল রাগ - ই - বাদশাহি বা সম্রাটের বাগান।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংগঠিত হয়েছিলো? ৪২ তম বিসিএস
| (ক) ষোড়শ শতাব্দীতে | (খ) উনবিংশ শতাব্দীতে |
| (গ) অষ্টাদশ শতাব্দীতে | (ঘ) চতুর্দশ শতাব্দীতে |
উত্তর: অষ্টাদশ শতাব্দীতে
ব্রিটিশ কৃষি বিপ্লব সংঘটিত হয়েছিল সপ্তদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যে। শিল্পবিপ্লবের সময় কৃষির অগ্রগতি একটি গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত। এই কারণে ব্রিটিশ শিল্প বিপ্লবের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে ব্রিটিশ কৃষি বিপ্লব, এমনটাই ইতিহাসবিদগণ মনে করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশে জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? ৪২ তম বিসিএস
| (ক) শিল্প | (খ) কৃষি ও বনজ |
| (গ) মৎস্য | (ঘ) স্বাস্থ্য ও সামাজিক সেবা |
উত্তর: শিল্প
বাংলাদেশের জাতীয় আয়ে শিল্প খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ১৯৭১ সালে “The concer for Bangladesh” কোথায় অনুষ্ঠিত হয়? ৪২ তম বিসিএস
| (ক) চট্টগ্রাম | (খ) নিউইয়র্ক |
| (গ) কলকাতা | (ঘ) লন্ডন |
উত্তর: নিউইয়র্ক
বিখ্যাত গায়ক George Harrison ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বাংলাদেশ' নামে গান গেয়েছিলেন। ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হওয়া 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' নামের সঙ্গীতানুষ্ঠানের প্রধান শিল্পী জর্জ হ্যারিসন। ১৯৭১ সালের এই দিনে পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এ অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতিয় জনসংখ্যা দিবস পালন করা হয়? ৪২ তম বিসিএস
| (ক) ৮ ফেব্রুয়ারী | (খ) ৭ এপ্রিল |
| (গ) ৮ মার্চ | (ঘ) ২ ফেব্রুয়ারী |
উত্তর: ২ ফেব্রুয়ারী
প্রতিবছর ২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় জনসংখ্য বস পালন করা হয়। আর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। উল্লেখ্য, ৮ মার্চ পালন করা। । হয় আন্তর্জাতিক নারী দিবস। ৭ এপ্রিল পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল- ৪২ তম বিসিএস
| (ক) মুক্তির ডাক | (খ) স্বাধীনতা |
| (গ) বাংলাদেশ | (ঘ) জয় বাংলা |
উত্তর: জয় বাংলা
১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল 'জয় বাংলা'। মুক্তিযুদ্ধের সপক্ষে দেশে - বিদেশে জনমত গড়ে তুলতে সাপ্তাহিক 'জয় বাংলা' পত্রিকা রাখে অসামান্য ভূমিকা। মুক্তিযুদ্ধের ৯ মাসে মুক্তাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে সীমিত প্রচার সংখ্যায় প্রায় শতাধিক পত্রিকা আত্মপ্রকাশ করে। কিন্তু সেগুলোর প্রকাশনা ছিল। অনিয়মিত। ১৯৭১ সালের ১১ মে থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৩৪টি সংখ্যার প্রতিটি প্রকাশ হয় নিয়মিতভাবেই। ওই বিরুদ্ধ সময়ে মুক্তিকামী জনতার কণ্ঠস্বরে পরিণত হওয়া আট পৃষ্ঠা পত্রিকাটির প্রচার সংখ্যা ছিল ৩০ হাজার পর্যন্ত। মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর, সাবসেক্টর, মুক্তাঞ্চল এবং ভারতের শরণার্থী শিবিরগুলোতে 'জয় বাংলা' পাওয়া যেত। এমনকি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মেঘালয়ের মানুষও 'জয় বাংলা' পড়তেন। বাংলাদেশের পত্রিকা হিসেবে তাদের কাছে এটির আলাদা কদর ছিল। আবার প্রবাসী সরকারের পক্ষ থেকে নিবন্ধনপ্রাপ্ত প্রথম পত্রিকাও এটি, যার নম্বর - ১। সে হিসেবে 'জয় বাংলা'ই সরকার অনুমোদিত বাংলাদেশের প্রথম পত্রিকা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? ৪২ তম বিসিএস
| (ক) ১৯৯৬ | (খ) ২০০৮ |
| (গ) ১৯৯৮ | (ঘ) ২০০০ |
উত্তর: ১৯৯৬
মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ - ভিত্তিক জাদুঘর। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন হয় ১৯৯৬ সালে ২২ মার্চ । মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ সংগ্রহ আছে এই জাদুঘরে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibility