পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’-এর পার্থক্য নির্ধারণ করতে পারে তা হচ্ছে – ৪৪তম বিসিএস
| (ক) সদাচার | (খ) সততা |
| (গ) কর্তব্যবোধ | (ঘ) মূল্যবোধ |
উত্তর: মূল্যবোধ
মূল্যবোধের কতগুলো সংজ্ঞা নিচে উল্লেখ করা হলো:
ব্যক্তির জানা, পরিচিত বা নিজের আয়ত্তে যা কিছু আছে, তার চেয়েও অধিকতর মূল্যবান, যা কিছু সঞ্চয় করে রাখার মতো তা হলো মূল্যবোধ।
মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ডকে মূল্যবোধ বলে।
কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিস্বাসকে মূল্যবোধ বলে।
সমাজবিজ্ঞানী ডেবিড পোপেনো (David Popenoe) বলেছেন, “ভালো - মন্দ, ঠিক - বেঠিক, কাঙ্ক্ষিত - অনাকাঙ্ক্ষি সমাজের সদস্যদের যে ধারণা, তার নামই হলো মূল্যবোধ।
সমাজবিজ্ঞানী এফ. ই. স্পেন্সার বলেছেন, ” মূল্যবোধ হলো একটি মানদণ্ড, যা আচরণের ভালো - মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য হতে কোনো একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
সমাজবিজ্ঞানী এফ. ই. মেরিল (F. E. Merril) - এর মতে, সামাজিক মূল্যবোধ হলো বিশ্বাসের এক প্রকৃতি বা ধরন যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে – ৪৪তম বিসিএস
| (ক) সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ | (খ) দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড |
| (গ) সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড | (ঘ) শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল |
উত্তর: সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
শুদ্ধাচার বলতে সাধারণভাবে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ বোঝায়। এর দ্বারা একটি সমাজের কালোত্তীর্ণ মানদণ্ড, নীতি ও প্রথার প্রতি আনুগত্যও বোঝানো হয়। ব্যক্তি-পর্যায়ে এর অর্থ হল কর্তব্যনিষ্ঠা ও সততা, তথা চরিত্রনিষ্ঠা। এই দলিলটিতে শুদ্ধাচারের এই অর্থই গ্রহণ করা হয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে – ৪৪তম বিসিএস
| (ক) ২০১৮ সালে প্রণীত সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালাতে | (খ) ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে |
| (গ) ১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে | (ঘ) উপরের সবগুলোতে |
উত্তর: উপরের সবগুলোতে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে – ৪৪তম বিসিএস
| (ক) দুর্নীতি দূর হয় | (খ) বিনিয়োগ বৃদ্ধি পায় |
| (গ) প্রতিষ্ঠানের সুনাম হয় | (ঘ) যোগাযোগ বৃদ্ধি পায় |
উত্তর: বিনিয়োগ বৃদ্ধি পায়
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে - বিনিয়োগ বৃদ্ধি পায়.
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের নাম – ৪৪তম বিসিএস
| (ক) UNCAC | (খ) CEDAW |
| (গ) UNCTAD | (ঘ) UNCLOS |
উত্তর: UNCAC
জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের (UNCAC) কনফারেন্স অব দ্য স্টেটস পার্টিজের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর এশিয়া প্যাসিফিক গ্রুপের অধীনে দুই বছর মেয়াদী এ দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান- ৪৪তম বিসিএস
| (ক) শক্তিশালী রাজনৈতিক দল | (খ) স্বচ্ছ নির্বাচন কমিশন |
| (গ) পরমতসহিষ্ণুতা | (ঘ) নেতৃত্বের প্রতি আনুগত্য |
উত্তর: পরমতসহিষ্ণুতা
গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো পরমতসহিষ্ণুতা বা অন্যের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। এছাড়াও আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার, সমতা, ব্যক্তিগত স্বাধীনতা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা গণতান্ত্রিক মূল্যবোধের প্রধান ভিত্তি হিসেবে কাজ করে।
মূল উপাদানগুলো হলো:
পরমতসহিষ্ণুতা: ভিন্ন মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা।
সামাজিক ন্যায়বিচার ও সমতা: সবার জন্য সমান অধিকার ও সুযোগ।
আইনের শাসন: সবার জন্য আইনের সমান প্রয়োগ।
নাগরিক সচেতনতা: অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা।
জবাবদিহিতা: সরকার ও কর্তৃপক্ষের কাজে স্বচ্ছতা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত’ এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে- ৪৪তম বিসিএস
| (ক) প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে | (খ) সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে |
| (গ) সরকারি স্বার্থ জড়িত থাকে | (ঘ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে |
উত্তর: সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে
সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত’ (Conflict of Interest) এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের, পরিবারের সদস্যদের বা কাছের কোনো ব্যক্তির নিজস্ব আর্থিক বা ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকে । এর ফলে ওই কর্মকর্তার পেশাগত দায়িত্ব পালনে পক্ষপাতদুষ্ট আচরণের সুযোগ তৈরি হয়, যা সাধারণ জনস্বার্থের পরিপন্থী ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: রাষ্ট্র ও সমাজে দর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী – ৪৪তম বিসিএস
| (ক) অসৎ নেতৃত্ব | (খ) নৈতিকতা ও মূল্যবোধের অভাব |
| (গ) আইনের প্রয়োগের অভাব | (ঘ) দুর্বল পরিবীক্ষণ ব্যবস্থা |
উত্তর: নৈতিকতা ও মূল্যবোধের অভাব
রাষ্ট্র ও সমাজে দুর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী হলো নৈতিকতা ও মূল্যবোধের অভাব এবং এর সাথে জড়িত অসৎ নেতৃত্ব । ব্যক্তিগত স্বার্থপরতা, জবাবদিহিতার অভাব এবং আইনের শাসনের দুর্বলতাও দুর্নীতি বিস্তারে সমানভাবে দায়ী । এটি ব্যক্তিগত লাভের জন্য সরকারি ও সামাজিক ক্ষমতার অপব্যবহারকে উৎসাহিত করে, যা জাতির সামগ্রিক অগ্রগতির জন্য ক্ষতিকর ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে- ৪৪তম বিসিএস
| (ক) বিদ্যালয়ে | (খ) সমাজে বসবাসের মাধ্যমে |
| (গ) রাষ্ট্রের মাধ্যমে | (ঘ) পরিবারে |
উত্তর: পরিবারে
প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে পরিবারে। পরিবার হলো মানুষের প্রাথমিক শিক্ষাকেন্দ্র, যেখানে শিশু স্নেহ, ভালোবাসা, সততা, ও শৃঙ্খলাবোধের মতো নৈতিক গুণাবলি ও সামাজিক আচরণ আয়ত্ত করে, যা পরবর্তীতে তার পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘সততার জন্য সদিচ্ছা’র কথা বলেছেন – ৪৪তম বিসিএস
| (ক) ডেভিড হিউম | (খ) জন লক |
| (গ) ইমানুয়েল কান্ট | (ঘ) ডেকার্ট |
উত্তর: ইমানুয়েল কান্ট
দার্শনিক ইমানুয়েল কান্ট সততা ও নৈতিক কাজের মূল ভিত্তি হিসেবে "সদিচ্ছা" (Good Will)-এর কথা বলেছেন। তাঁর মতে, কোনো কাজের নৈতিক মূল্য ফলাফলের ওপর নির্ভর করে না, বরং সেটি 'কর্তব্যের জন্য' বা সঠিক ইচ্ছার দ্বারা পরিচালিত কি না—তার ওপর নির্ভর করে । শুধুমাত্র দায়িত্ব পালনের সদিচ্ছাই (Good Will) কোনো কাজকে সত্যিকার অর্থে সততাপূর্ণ ও নৈতিক করে তোলে ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibility