পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? ৩৬তম বিসিএস
| (ক) ১৭ জানুয়ারি ১৯৭২ | (খ) ২১ ফেব্রুয়ারি ১৯৭২ |
| (গ) ১৬ ডিসেম্বর ১৯৭১ | (ঘ) ২৬ মার্চ ১৯৭১ |
উত্তর: ১৭ জানুয়ারি ১৯৭২
জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়ার পর ১৭ জানুয়ারি ১৯৭২ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়? ৩৬তম বিসিএস
| (ক) প্রথম ৬টি | (খ) প্রথম ১০টি |
| (গ) প্রথম ৫টি | (ঘ) প্রথম ৪টি |
উত্তর: প্রথম ৪টি
বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আমার সোনার বাংলা 'কবিতার প্রথম ১০ চরণকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় এবং তা গৃহীত হয় ১৯৭২ সালের ১৩ জানুয়ারি। জাতীয় সঙ্গীত পরিবেশনের বিধান অনুযায়ী কণ্ঠে গাইতে গেলে দশ চরণ আর যন্ত্র সঙ্গীতে বাজাতে গেলে চার চরণ পর্যন্ত বাজাতে হবে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে? ৩৬তম বিসিএস
| (ক) অর্থমন্ত্রী | (খ) প্রধানমন্ত্রী |
| (গ) পরিকল্পনা মন্ত্রী | (ঘ) স্পীকার |
উত্তর: প্রধানমন্ত্রী
Executive Committee of the National Economic Council বা একনেক - এর সর্বশেষ ব্যবস্থায় প্রধানমন্ত্রী সভাপতি ও অর্থমন্ত্রী বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একনেক গঠিত হয় ১৯৮২ সালে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘অগ্নিশ্বর’ কি ফসলের উন্নতজাত? ৩৬তম বিসিএস
| (ক) গম | (খ) ধান |
| (গ) পাট | (ঘ) কলা |
উত্তর: কলা
কলার জাতের মধ্যে অগ্নিশ্বর, অমৃতসাগর, সবরী, বারি কলা - ১, চাঁপা, কবরী ও মেহেরসাগর অন্যতম। বি আর ১ (চান্দিনা), বি আর ২ (মালা), বি আর ৪ (ব্রিশাইল), বি আর ২২ (কিরণ) উন্নতজাতের ধান। বিকেআরআই তোষা, বিজেআরআই দেশি ৫, ৬ কয়েকটি উন্নতজাতের পাট। আর সোনালিকা, বলাকা, দোয়েল, কাঞ্চন, আকবর কয়েকটি উন্নতজাতের গম।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি? ৩৬তম বিসিএস
| (ক) যুদ্ধপরাধীদের বিচার | (খ) সমুদ্রসীমা বিজয় |
| (গ) বিদ্যুৎ উৎপাদন | (ঘ) বৈদেশিক মুদ্রার রিজার্ভ |
উত্তর: যুদ্ধপরাধীদের বিচার
প্রশ্নে উল্লেখিত অপশনের সবগুলোই বর্তমান সরকার সাফল্য। তবে স্বাধীনতার দীর্ঘ ৪০ বছর পর দেশি - বিদেশে চাপের মুখে থেকে ও যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা এবং সফলভাবে শেষের পথে থাকা বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন হিসেবে বিবেচিত ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? ৩৬তম বিসিএস
| (ক) প্যালেষ্টাইন সংকট | (খ) সাইপ্রাস সংকট |
| (গ) কোরিয়া সংকট | (ঘ) ভিয়েতনাম সংকট |
উত্তর: কোরিয়া সংকট
১৯৫০ সালে কোরীয় যুদ্ধের সময় সৃষ্ট সংকট মোকাবিলায় একই বছরের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত একটি প্রস্তাব ' শান্তির জন্য ঐক্য প্রস্তাব' বা The Uniting for Peace Resolution .
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সুয়েজ খাল কোন বৎসর চালু হয়? ৩৬তম বিসিএস
| (ক) ১৮৫৪ | (খ) ১৮৬৯ |
| (গ) ১৯০৩ | (ঘ) ১৮৮৯ |
উত্তর: ১৮৬৯
ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপনকালীন সুয়েল খাল খনন শুরু হয় ২৪ এপ্রিল ১৮৫৯। এটি প্রথম চলাচলের জন্য খুলে দেওয়া হয় ১৮৬৯ সালের ১৭ নভেম্বর মিশর এ খালটি জাতীয়করণ করে ২৬ জুলাই ১৯৫৬ ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিম্নলিখিত কোনটি Internatinal mother Earth day? ৩৬তম বিসিএস
| (ক) ২০ এপ্রিল | (খ) ১৮ এপ্রিল |
| (গ) ২৪ এপ্রিল | (ঘ) ২২ এপ্রিল |
উত্তর: ২২ এপ্রিল
১৯৭০ সালের ২২ এপ্রিল মার্কিন সিনেটের গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। ১৯৯০ সালের জাতিসংঘ তাদের বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশেসমূহে তা প্রতিপালনের জন্য উৎসাহ প্রদান করা শুরু করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রেসিডেন্ট-উইড্র উইলসনের 14 Points এ কত point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? ৩৬তম বিসিএস
| (ক) ৯ | (খ) ১৩ |
| (গ) ১১২ | (ঘ) ১৪ |
উত্তর: ১৪
যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন ৮ জানুয়ারি ১৯১৮ কংগ্রেসে একটি বক্তব্য প্রদান করেন, যাতে ছিল ইউরোপে শান্তি প্রতিষ্ঠার ও জাতিপুঞ্জ গঠনের আহ্বান। এ বক্তব্যটি ছিল ১৪ দফা বিশিষ্ট। তাঁর বক্তব্যের প্রথম দফা উন্মুক্ত কূটনীতি। ৯,১২,১৩, ও ১৪ নম্বর পয়েন্ট যথাক্রমে ইতালির সীমান্ত পুনর্নিধারণ, তুরস্কের সমস্যাগুলোর সমাধান, স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সকল রাষ্ট্রের রাজনৈতিক ও স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সকল রাষ্ট্রের রাজনৈতিক ও স্বাধীনতা রাজ্যসীমা নিরাপত্তা রক্ষায় জাতিপুঞ্জ গঠন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টিতে চুক্তি সাক্ষরিত হয়? ৩৬তম বিসিএস
| (ক) ৩ | (খ) ৫ |
| (গ) ৪ | (ঘ) ২ |
উত্তর: ৩
১৭৮৩ সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়। যথা - গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের শান্তি চুক্তি, ফ্রান্সের রাজা ষোড়শ লুই - এর প্রতিনিধিগণ ও স্পেনের রাজা তৃতীয় চার্লসের মধ্যে স্বাক্ষরিত দুটি চুক্তি এবং ডাচ প্রজাতন্ত্রের রাজ্য প্রধানদের প্রতিনিধিদের মধ্যে চুক্তি। প্রথম চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: লাউসের (Laos) সরকারি নাম কি? ৩৬তম বিসিএস
| (ক) Kingdom of Laos | (খ) Republic of Laos |
| (গ) Democratic Republic of Laos | (ঘ) Laos People’s Democratic Republic |
উত্তর: Laos People’s Democratic Republic
দক্ষিণ - পূর্বে এশিয়ার একটি দেশ লাওস। ১২ অক্টোবর ১৯৪৫ দেশটি স্বাধীনতা লাভ করে। লাওসের সরকারি নামে Laos Peoples's Democratic Republic।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত? ৩৬তম বিসিএস
| (ক) ভারত | (খ) চীন |
| (গ) আফগানিস্তান | (ঘ) মায়ানমার |
উত্তর: চীন
জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম ও আয়তনে তৃতীয় বৃহত্তম রাষ্ট্র চীনের সাথে সর্বোচ্চ ১৪ টি দেশের সীমান্ত রয়েছে। চীনের সীমান্তবর্তী দেশগুলো - হলো - লাওস , মায়ানমার , ভারত, পাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্থান , মঙ্গোলিয়া , রাশিয়া , উত্তর কোরিয়া, ভিয়েতনাম , নেপাল, ভুটান ও আফগানিস্তান।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: জাতিসংঘ উন্নয়ন কর্মচূচির (UNDP) শীর্ষ পদটি কি? ৩৬তম বিসিএস
| (ক) প্রেসিডেন্ট | (খ) মহাপরিচালক |
| (গ) মহাসচিব | (ঘ) প্রশাসক |
উত্তর: প্রশাসক
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শীর্ষপদ প্রশাসক। এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। এর সদর দপ্তর নিউইর্য়ক (যুক্তরাষ্ট্র) ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? ৩৬তম বিসিএস
| (ক) ৮০ বিলিয়ন ডলার | (খ) ১০০ বিলিয়ন ডলার |
| (গ) ২০০ বিলিয়ন ডলার | (ঘ) ১৫০ বিলিয়ন ডলার |
উত্তর: ১০০ বিলিয়ন ডলার
৭ - ১৮ ডিসেম্বর ২০০৯ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় COP - 15 সম্মেলন। এ সম্মেলনেই প্রথমবারের মতো বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রী সেলসিয়াসে সীমিত রাখার ব্যাপারে ঐকমত্যে পৌঁছে বিশ্ব নেতৃবৃন্দ। আর উক্ত সম্মেলনে Green Climate Fund বিশ্বের দরিত্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দেয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে ? ৩৬তম বিসিএস
| (ক) জুন ২০০২ | (খ) জুন ২০০১ |
| (গ) জুন ২০০০ | (ঘ) জুন ২০০৩ |
উত্তর: জুন ২০০২
ABM (Anti - Ballistic Missile ) চুক্তি স্বাক্ষরিত হয় ১৬ মে ১৯৭২ । এ চুক্তির দুটি পক্ষ ছিল সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) ও যুক্তরাষ্ট। ABM চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে ১৩ জুন ২০০২।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।