পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: বাংলাদেশের কৃষি কোন প্রকার? ৩৫তম বিসিএস
| (ক) স্বয়ংভোগী মিশ্র | (খ) ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী |
| (গ) স্বয়ংভোগী শষ্য ও পশুপালন | (ঘ) ধান-প্রধান বাণিজ্যিক |
উত্তর: ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী
বাংলাদেশের কৃষি ধান - প্রধান। বাংলাদেশে ৩ - ৪ বছর ধরে আবহাওয়ার অনুকূল পরিবেশ বিদ্যমান থাকা এবং মাঠ পর্যায়ে কৃষি বিভাগের তৎপরতায় কৃষক ভালো বীজ, জমিতে সুষম সারের ব্যবহার বৃদ্ধি ও পরিমিত সেচের কারণে বর্তমানে পর্যাপ্ত ধান উৎপাদন হচ্ছে। তবে কৃষি গবেষকদের মতে, টেকসই খাদ্য নিরাপত্তার জন্য এ মুহূর্তে ধানের আবাদ কমানো যাবে না।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোনটি আপদ (Hazard) –এর প্রত্যক্ষ প্রভাব? ৩৫তম বিসিএস
| (ক) পরিবেশগত | (খ) সামাজিক |
| (গ) অর্থনৈতিক | (ঘ) অবকাঠামোগত |
উত্তর: অবকাঠামোগত
বিপদ (Hazard) বলতে সেই সমস্ত অবস্থাকে বুঝায় যা ঝুঁকি সৃষ্টির ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়ক হতে পারে অথবা বিশেষ প্রভাব বিস্তার করতে পারে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম হবে? ৩৫তম বিসিএস
| (ক) ঝুকি (Risk) চিহ্নিতকরণ | (খ) দুর্যোগ প্রশমণ কর্মকান্ড |
| (গ) দুর্যোগ প্রস্তুতি ঝুঁকি | (ঘ) পুনর্বাসন |
উত্তর: ঝুকি (Risk) চিহ্নিতকরণ
সার্বিক দুর্যোগ প্রতিরোধ করা এককভাবে মানুষের পক্ষে সম্ভব না হলে ও সফলভাবে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে জীবন রক্ষা ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণ বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্রিয় সম্পৃক্ততা এবং পারস্পরিক সমন্বয় একান্ত আবশ্যক। এজন্য কমিউনিটি পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসু হবে? ৩৫তম বিসিএস
| (ক) আঞ্চলিক পর্যায়ে | (খ) কমিউনিটি পর্যায়ে |
| (গ) উপজেলা পর্যায়ে | (ঘ) জাতীয় পর্যায়ে |
উত্তর: কমিউনিটি পর্যায়ে
সার্বিক দুর্যোগ প্রতিরোধ করা এককভাবে মানুষের পক্ষে সম্ভব না হলে ও সফলভাবে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে জীবন রক্ষা ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণ বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্রিয় সম্পৃক্ততা এবং পারস্পরিক সমন্বয় একান্ত আবশ্যক। এজন্য কমিউনিটি পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়? ৩৫তম বিসিএস
| (ক) ৪ | (খ) ৫ |
| (গ) ৩ | (ঘ) ২ |
উত্তর: ২
বাংলাদেশের সুন্দরবনে চিত্রা হরিণ ও মায়া হরিণ নামক দুই প্রজাতির হরিণ দেখা যায়। এর মধ্যে চিত্রা হরিণের সংখ্যা একটু বেশি হলেও মায়া হরিণের সংখ্যা বেশ কম। উল্লেখ্য, বাংলাদেশ এগুলো ছাড়া ও সাম্বার হরিণ, বারোশিঙা (Swamp) হরিণ ও হগ হরিণ নামে তিনটি প্রজাতির হরিণ রয়েছে, যা প্রায় বিলুপ্তির পথে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাঙালী জাতীয় প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ৩৬তম বিসিএস
| (ক) নেগ্রিটো | (খ) অষ্ট্রিক |
| (গ) দ্রাবিড় | (ঘ) ভোটচীন |
উত্তর: অষ্ট্রিক
প্রাচীনকালে আর্যপূর্ব জনগোষ্ঠীর যে চারটি শাখা এখানে বাস করতে তারা হলো অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো ও ভোটচীনীয়। উল্লিখিত চারটি জনগোষ্ঠীর মধ্যে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গঠিত হয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি? ৩৬তম বিসিএস
| (ক) হরিকেল | (খ) পুন্ড্র |
| (গ) গৌড় | (ঘ) তাম্রলিপ্ত |
উত্তর: পুন্ড্র
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুণ্ড্রবর্ধন যা বর্তমানে বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত।
ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, ঢাকা ও কুষ্টিয়া বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল।
বৃহত্তর কুমিল্লা ও নােয়াখালি সমতট অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ প্রাচীনকালে গৌড়ের অংশ ছিল।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলা ( দেশ ও ভাষা ) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? ৩৬তম বিসিএস
| (ক) আলমগীরনামা | (খ) আকবরনামা |
| (গ) আইন-ই-আকবরী | (ঘ) তুজুক-ই-আকবরী |
উত্তর: আইন-ই-আকবরী
সম্রাট আকবরের দরবারের ইতিহাস লেখক আবুল ফজল রচিত ঐতিহাসিক ঘটনাপঞ্জি সম্বলিত ফার্সি ভাষার তিন খণ্ডের গ্রন্থ হলো 'আকবরনামা' । এ গ্রন্থের তৃতীয় খণ্ডের নাম হলো 'আইন - ই - আকবরী' । যেখানে বাংলা (দেশ ও ভাষা ) নামের উৎপত্তির বিষয়টি সর্বাধিক উল্লেখিত আছে। আর সম্রাট আওরঙ্গজেবের লেখা গ্রন্থ হলো 'ফতোয়া - ই - আলমগীরী'।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ঢাকার লালবাগের দূর্গ কে নির্মাণ করেন ? ৩৬তম বিসিএস
| (ক) শায়েস্তা খান | (খ) মীর জুমলা |
| (গ) শাহ সুজা | (ঘ) সুবেদার ইসলাম খান |
উত্তর: শায়েস্তা খান
লালবাগ কেল্লা পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহম্মদ আজম ১৬৭৮ সালে লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করলে ও এর অধিকাংশ কাজ সমাপ্ত করেন শায়েস্তা খান। চকবাজারের ঐতিহাসিক বড় কাটরা নির্মাণ করেন সম্রাট শাজাহানের দ্বিতীয় পুত্র বাংলার সুবেদার শাহ সুজা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলার “ছিয়াত্তরের মনন্তর” এর সময় কাল-- ৩৬তম বিসিএস
| (ক) ১৭৬৫ খ্রীষ্টাব্দ | (খ) ১৭৭০ খ্রীষ্টাব্দ |
| (গ) ১৭৫৬ খ্রীষ্টাব্দ | (ঘ) ১৭৬০ খ্রীষ্টাব্দ |
উত্তর: ১৭৭০ খ্রীষ্টাব্দ
ছিয়াত্তরের মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে ( খ্রি. ১৭৭০) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'ছিয়াত্তরের মন্বন্তর' বলা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সর্বদলীয় কেন্দ্রীয় রাস্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? ৩৬তম বিসিএস
| (ক) ৩১ জানুয়ারী ১৯৫২ | (খ) ১৮ ফেব্রুয়ারী ১৯৫২ |
| (গ) ২০ জানুয়ারী ১৯৫২ | (ঘ) ২ ফেব্রুয়ারী ১৯৫২ |
উত্তর: ৩১ জানুয়ারী ১৯৫২
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ৩১ জানুয়ারি ১৯৫২ ।
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বাংলা ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার একটি প্রথম সারির রাজনৈতিক দল ছিল। ১৯৫২ সালের ৩১ জানুয়ারিতে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বার লাইব্রেরি হলে একটি সভায় এই দল গঠন করা হয়। এখানে সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ৬ দফা দাবী পেশ করা হয়-- ৩৬তম বিসিএস
| (ক) ১৯৭০ সালে | (খ) ১৯৬৯ সালে |
| (গ) ১৯৬৬ সালে | (ঘ) ১৯৬৫ সালে |
উত্তর: ১৯৬৬ সালে
পূর্ব পাকিস্তানকে সামরিক শাসন থেকে রক্ষা এবং অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্ত করার লক্ষ্যে ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা কমূসূচি পেশ করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বঙ্গবন্ধুর ১৯৭১সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল----- ৩৬তম বিসিএস
| (ক) পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন | (খ) প্রেসিডেন্ট ইয়াহহিয়ার পদত্যাগ আন্দোলন |
| (গ) মার্শাল ‘ল’ পদত্যাগের আন্দোলন | (ঘ) ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগের আন্দোলন |
উত্তর: পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
১ মার্চ ১৯৭১ ইয়াহিয়া খান পূর্ব ঘোষিত ৩ মার্চের ঢাকায় পাকিস্তান জাতীয় পরিষদের ডাকা অধিবেশন স্থগিত করেন। ঐ স্থগিতাদেশের প্রতিবাদে বাঙালি জনতা রাস্তায় নেমে আসে। সেদিন থেকে ২৫ মার্চ মুক্তিযুদ্ধ শুরুর পূর্ব মুহুর্ত পর্যন্ত পূর্ব পাকিস্তান জুড়ে চলে অসহযোগ আন্দোলন ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ২৬শে মার্চ ১৯৭১ - এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন - ৩৬তম বিসিএস
| (ক) টেলিগ্রামের মাধ্যমে | (খ) ওয়ারলেসের মাধ্যমে |
| (গ) টেলিভিশনের মাধ্যমে | (ঘ) বেতার/রেডিওর মাধ্যমে |
উত্তর: ওয়ারলেসের মাধ্যমে
১৯৭১ সালের মার্চের মধ্যরাতে অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবনন্ধু শেখ মুজিবুর রহমাকে ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করা গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধু ইপিআরের ওয়্যারলেসের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন , যা পরদিন অর্থ মার্চে চট্রগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্রগ্রাম আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রচার করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় - ৩৬তম বিসিএস
| (ক) ভাদ্র-আশ্বিন মাসে | (খ) মাঘ-ফাল্গুন মাসে |
| (গ) অগ্রহায়ণ-পৌষ মাসে | (ঘ) আষাঢ়-শ্রাবণ মাসে |
উত্তর: অগ্রহায়ণ-পৌষ মাসে
বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ন পৌষ মাসে ( নভেম্বর - জানুয়ারি) । আউশ ধান কাটা হয় আগস্টে আর বোরো ধান কাটা হয় এপ্রিল - মে মাসে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।