পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: ইউরি গ্যাগারিন মহাশুন্যে যান – ৩৩তম বিসিএস
| (ক) ১৯৬৯ | (খ) ১৯৫৬ |
| (গ) ১৯৬১ | (ঘ) ১৯৬৪ |
উত্তর: ১৯৬১
বিশ্বের প্রথম মহাশূন্যচারী মেজর ইউরি গ্যাগারিন । তিনি ১৯৬১ সালে ১২ এপ্রিল নভোযান ভোস্টক - ১ এ করে মহাশূন্যে যান।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: গ্রীনিচ মানমন্দির অবস্থিত ৩৩তম বিসিএস
| (ক) জার্মানি | (খ) যুক্তরাজ্যে |
| (গ) যুক্তরাষ্ট্র | (ঘ) ফ্রান্স |
উত্তর: যুক্তরাজ্যে
গ্রীনচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে । ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস লন্ডনের গ্রিনউইচে একটি মানমন্দির নির্মাণের নির্দেশ দেন। এর নকশা তৈরি করেন স্যার ক্রিস্টোফার রেন। পৃথিবীর সময়শূন্য স্থান এ গ্রিনউইচ মানমন্দির এবং গ্রিনিচ মান সময় ( Greenwich Mean Time - GMT ) তা মেনে নেয়া হয় ১৮৮৪ সালে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে? ৩৪তম বিসিএস
| (ক) নাইট্রোজেন | (খ) পটাশিয়াম |
| (গ) সালফার | (ঘ) ফসফরাস |
উত্তর: নাইট্রোজেন
নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রুপান্তরিত করা হয় এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন করা হয়। তাই উদ্ভিদ খাদ্য উপাদান হিসেবে ইউরিয়া সার হতে নাইট্রোজেনই গ্রহণ করে। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ ৪৬% ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: রক্তে হেমোগ্লোবিনের কাজ কি? ৩৪তম বিসিএস
| (ক) উপরে উল্লেখিত সব কয়টি | (খ) অক্সিজেন পরিবহন করা |
| (গ) রোগ প্রতিরোধ করা | (ঘ) রক্ত জমাট বাধতে সাহায্য করা |
উত্তর: অক্সিজেন পরিবহন করা
লোহিত রক্ত কণিকার সাইটোপ্লাজমের এক ধরনের লৌহঘটিত প্রোটিন জাতীয় রঞ্জক পদার্থ হচ্ছে হিমোগ্লোবিন। আমিষ ও লৌহ এর প্রধান উপকরণ। হিমোগ্লোবিন এর উপস্থিতির জন্য রক্ত লাল হয়। হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা । এছাড়াও এটি আংশিকভাবে কার্বন - ডাই - অক্সাইড পরিবহন করে থাকে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? ৩৪তম বিসিএস
| (ক) লিভার হতে | (খ) পিটুইটারী গ্লান্ড হতে |
| (গ) অগ্নাশয় হতে | (ঘ) প্যানক্রিয়াস হতে |
উত্তর: অগ্নাশয় হতে
অগ্ন্যাশয়ের অভ্যন্তরে আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক এক প্রকার গ্রন্থি আছে যে গ্রন্থিতে ইনসুলিন নামক হরমোন তৈরি হয়। এ হরমোন শরীরের শর্করা পরিপাক কার্য নিয়ন্ত্রণ করে থাকে। অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হয় তখন রক্তে শর্করা বা গ্লুকোজ প্রসাবের সাথে নির্গত হওয়ার দরুন যে রোগ হয় তাকে বহুমূত্র বা ডায়াবেটিস বলে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় - ৩৪তম বিসিএস
| (ক) হাঙ্গর | (খ) শুশুক |
| (গ) জেলী ফিস | (ঘ) পটক মাছ |
উত্তর: শুশুক
তিমি, সীল, শুশু, জলসিংহ, ডুগং, মানাটি প্রভৃতি, এরা জলে বাস করলেও, বাতাসে নিঃশ্বাস নেয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল - ৩৪তম বিসিএস
| (ক) ফ্রুক্টোজ | (খ) সুক্রোজ |
| (গ) গ্লুকোজ | (ঘ) গ্লাইকোজেন |
উত্তর: গ্লাইকোজেন
গ্লাইকোজেন হল একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড। এটি মানবদেহের সঞ্চিত প্রধান খাদ্য উপাদান। প্রানীদেহে লিভার ও পেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে যা প্রয়োজনে গ্লুকোজে পরিনত হয়ে শক্তি জোগান দেয়। অতিরিক্ত গ্লুকোজ - C6H12O6 গ্লাইকোজেন হিসেবে যকৃতে জমা থাকে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে - ৩৪তম বিসিএস
| (ক) ইভোলিউশন | (খ) জেনেটিক্স |
| (গ) বায়োলজী | (ঘ) জুওলজী |
উত্তর: জেনেটিক্স
প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স।
জীব বিজ্ঞানের যে শাখায় বংশগতির রীতিনীতি অর্থাৎ বংশানুক্রমিক, গুণাবলীর, উৎপত্তি, প্রকৃতি ও আচরণ সম্পর্কে আলোচিত হয়, সে শাখাকে বংশগতিবিদ্যা জেনেটিক্স বলে। ইভোলিউশন অর্থ অভিব্যক্তি বা বিবর্তন। এ শাখায় বিভিন্ন প্রাণীর উৎপত্তি, ধারাবাহিক পরিবর্তন ও বিকাশ সম্বন্ধে আলোচনা করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন খাদ্যে প্রোটিন বেশি? ৩৪তম বিসিএস
| (ক) ভাত | (খ) মসুর ডাল |
| (গ) ময়দা | (ঘ) গরুর মাংস |
উত্তর: মসুর ডাল
প্রাণী এবং উদ্ভিদ উভয় জগৎ থেকেই প্রচুর পরিমাণে আমিষ পাওয়া যায়। গরুর মাংস ও মসুরের ডাল উভয়ই আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। তবে মসুরের ডালে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম মসুর ডালে প্রোটিনের পরিমাণ ২৫.১ গ্রাম এবং গরুর মাংসে ২২.৬ গ্রাম
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: হাড় ও দাঁতকে মজবুত করে - ৩৪তম বিসিএস
| (ক) আয়োডিন | (খ) ক্যালসিয়াম ও ফসফরাস |
| (গ) আয়রন | (ঘ) ম্যাগনেশিয়াম |
উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস
ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতের গঠন মজবুত করা , রক্ত তঞ্চন, পেশী সংকোচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সুনামীর কারণ হল - ৩৪তম বিসিএস
| (ক) চন্দ্র ও সূর্যের আর্কষণ | (খ) আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত |
| (গ) ঘুর্ণিঝড় | (ঘ) সমুদ্রের তলদেশে ভূমিকম্প |
উত্তর: সমুদ্রের তলদেশে ভূমিকম্প
সুনামির প্রধান কারণ হলো সমুদ্রের তলদেশে বড় ভূমিকম্প, যা বিশাল জলরাশিকে হঠাৎ স্থানচ্যুত করে এবং বিধ্বংসী ঢেউ তৈরি করে; এছাড়াও আগ্নেয়গিরির অগ্নুৎপাত, বড় ভূমিধস, বা উল্কাপাতের কারণেও সুনামি হতে পারে, তবে ভূমিকম্পই সবচেয়ে সাধারণ কারণ, যা সমুদ্রের তলদেশের প্লেটের উল্লম্ব নড়াচড়ার ফলে ঘটে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল - ৩৪তম বিসিএস
| (ক) এ রোগ রক্তে গ্লুকোজের পরিমাণ বৃ্দ্ধি করে | (খ) ইনসুলিনের অভাবে এ রোগ হয় |
| (গ) এরোগে মানবদেহের কিডনি নষ্ট করে | (ঘ) চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় |
উত্তর: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা - এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে।
বৈশিষ্ট্য ও বিভিন্ন জটিলতা
অতিরিক্ত মেদ এ রোগের অন্যতম কারণ ;
উপসর্গহীনতা বা অসচেতনতার কারণে চিকিৎসার অভাব ;
কিডনি বা বৃক্কের অক্ষমতার অন্যতম মূল কারণ ডায়াবেটিস ;
অন্ধত্ব বা দৃষ্টিবিচ্যূতির অন্যতম মূল কারণ ডায়াবেটিস ;
বিনা দুর্ঘটনায় অঙ্গচ্ছেদের অন্যতম মূল কারণ ডায়াবেটিস।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? ৩৪তম বিসিএস
| (ক) সাগর | (খ) হ্রদ |
| (গ) বৃষ্টিপাত | (ঘ) নদী |
উত্তর: বৃষ্টিপাত
সাগরের পানিতে সাবান বেশি অপচয় হয়। কারণ সাগরে পানিতে অনেক লবণ দ্রবীভূত অবস্থায় থাকে তাই এটা খর পানি হিসেবে বিবেচিত। নদী ও পুকুরের পানিতে লবণ কম বেশি থাকতে পারে কিন্তু বৃষ্টির পানিতে লবণ থাকেনা বল্লেই চলে। এটা মৃদু পানি হিসেবে বিবেচিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নবায়নযোগ্য জ্বালানী কোনটি? ৩৪তম বিসিএস
| (ক) কয়লা | (খ) প্রাকৃতিক গ্যাস |
| (গ) পরমাণু শক্তি | (ঘ) পেট্রোল |
উত্তর: পরমাণু শক্তি
নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি ( বায়োগ্যাস, বায়োম্যাস, বায়োফুয়েল), ভূ - তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র - তাপ, জোয়ার - ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? ৩৪তম বিসিএস
| (ক) প্রাকৃতিক গ্যাস প্রয়োগ | (খ) মাটিতে নাইট্রোজেন ধরে রাখা |
| (গ) কৃত্রিম সার প্রয়োগ | (ঘ) পানি সেচ |
উত্তর: পানি সেচ
জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ। জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ এবং অন্যান্য কারণে লবণাক্ততা সৃষ্টি হয় যা পানি সেচের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।